মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৫ বছরের ভিসা চালু করছে দুবাই!

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা (মাল্টিপল এন্ট্রি) চালুর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (দুবাই)।

সোমবার ( ৬জানুয়ারি) দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকের এ সিদ্ধান্ত এক টুইট বার্তার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, একই সঙ্গে তিনি দুবাইয়েরও প্রশাসক।

শেখ মোহাম্মদের সভাপতিত্বে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জানান, ‘আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত করা হলো। তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য।’

গেল বছরের দেশটির বার্ষিক পর্যটক সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন নিয়ম ঘোষণার মাধ্যমে আমিরাত বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন এই প্রশাসক।

মূলত আগামী ৫০ বছরের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে আরব আমিরাত। এই বছর সেই পরিকল্পনা গোছানো হবে জানিয়ে শেখ মোহাম্মদ লেখেন, ‘আজ আমরা আমাদের আগের বছরের অর্জনগুলো পর্যালোচনা করেছি।

২০২০ সালকে একটু ভিন্নভাবে পরিকল্পনা করেছি। এই বছরটি হবে আমাদের পরবর্তী ৫০ বছরের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার প্রস্তুতির বছর। এই বছরেই আমরা আরব আমিরাতের ভবিষ্যতের পরিকল্পনা সাজাবো।’

এর আগে সর্বোচ্চ ৯০ দিনের ভিসা (সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি ) দেওয়া হতো পর্যটকদের।

সূত্র : গালফ নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১