নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতাধীন জেলাপর্যায়ে ৩ মাস ব্যাপি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সার্ভিসিং সংক্রান্ত প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ৮ জানুয়ারী বুধবার দুপুরে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা জোবেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
ভলেন্টারী অর্গানাইজেশন ফর ইন্টিগ্রেশান এন্ড কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট (ভয়েস) এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক মো. রবিউল ইসলাম খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ইন্সক্ট্রাক্টর পারভিন আক্তার, বেসরকারী এনজিও ভয়েস এর নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু,
আলোচনা সভা শেষে ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও ৬ষ্ট ব্যাচ প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
এসময় ৫ম ও ৬ষ্ট ব্যাচের মোট ৬০ জন নারী প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।