বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

আকাশবার্তা ডেস্ক :

শনিবার (১১ জানুয়ারি) সারাদেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাপসুলের ফলে শিশুরা রাতকানা রোগ থেকে রক্ষা পায়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডায়রিয়া, আমাশয়, কলেরা ও নিউমোনিয়াসহ অন্যান্য রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

স্বাধীনতার পরপর রাতকানা রোগে আক্রান্তের হার ছিল ৪ শতাংশের ওপরে। এখন সেটা এক শতাংশের নিচে নেমে এসেছে। ক্যাপসুল খাওয়ানোর জন্যই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইনে দেশেজুড়ে এক লাখ ২০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। বিভিন্ন ক্লিনিক, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, লঞ্চঘট—যেখানে লোকজনের আনাগোনা বেশি, সেখানে ক্যাপসুল খাওয়ানো হবে।

তবে ক্যাপসুল খাওয়ানোর সময় লক্ষ রাখতে হবে, তাদের যেন পেট ভরা থাকে। বিশ্ব ইজতেমার জন্য গাজীপুরে ১১ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ১০ লাখ শিশু এর আওতাভুক্ত। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো আসাদুল ইসলাম, স্বাস্থ্য অদিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০