রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইজতেমা ময়দানে তিন মুসল্লির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

টঙ্গীর বিশ্ব ইজতেমায় এই পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় দুজনের। এর আগে মারা গেছেন আরও একজন।

গতরাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার বাসিন্দা খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০)।

ইজতেমা ময়দানের কন্ট্রোল রুমে মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে খোকা মিয়া হৃদরোগে এবং মধ্যরাতে মোহাম্মদ আলী বার্ধক্যজনিত রোগে মারা যান।

শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার ইয়াকুব আলী সিকদার নামে এক মুসল্লি মারা যান।

এদিকে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতির মধ্য দিয়ে ইবাদত-বন্দেগিতে মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগপারের বিশ্ব ইজতেমা ময়দান। আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

তিন দিনব্যাপী মুসলিম জাহানের এই বৃহত্তর গণজমায়েতে বয়ান পেশ করবেন দেশ-বিদেশের আলেম ও তবলিগ জামাতের শীর্ষ মুরব্বিরা। আগামী রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এই ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১