মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

না ফেরার দেশে ওমানের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তার মৃত্যুতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া ৪০ দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার।

দীর্ঘ আট মাস জার্মানিতে চিকিৎসা শেষে ২০১৯ সালের ডিসেম্বর নিজ দেশে ফেরেন সুলতান কাবুস।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন সুলতান কাবুস। এছাড়া তার কোনো ভাই-ও নেই। ফলে কোনো উত্তরাধিকারী নেই সুলতান কাবুসের।

১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ।

তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১