শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিয়ে নিয়ে কী ভাবছেন বাঁধন?

বিনোদন ডেস্ক :

শোবিজের পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। দর্শকনন্দিত এই অভিনেত্রীকে ‘নিঝুম অরণ্যে’ নামে একটি চলচ্চিত্রেও দেখা গেছে। প্রায় বছর খানেক বিরতিতে বাঁধন। আর এই বিরতির অবশ্য বিশেষ কারণও রয়েছে। নিজেকে শারীরিকভাবে নতুনরুপে তৈরি করেছেন।

এছাড়া কোনও বিশেষ প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কিন্তু এখনই তা খোলাসা করতে চান না বাঁধন। এদিকে বিয়ের ব্যাপারে কী ভাবছেন এই অনিন্দ্য সুন্দরী মডেল-অভিনেত্রী? জবাবে গণমাধ্যমে বাঁধন বলেন, সত্যি বলতে আমার পরিবারও চায় আমি সংসারী হই। আমিও মনে করি সেটেল হওয়া উচিত। কিন্তু ভেবে চিন্তে তারপরই সিদ্ধান্ত নেবো। কারণ নতুন কারো সঙ্গে পথচলা সহজ হবে না।

অনেকে অভিনেত্রী বিয়ে করতে পারাটাই জীবনের বড় পাওয়া মনে করেন। যেটা আমার সাবেক স্বামীও হয়তো মনে করেছিলেন। কিন্তু অভিনেত্রীদের সঙ্গে পথচলা অনেক কঠিন। তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ, যিনি সাধারণভাবে দিনযাপন করেন তার সঙ্গে আমার পথচলা সম্ভব নয়।

আমার সঙ্গে পথ চলতে পারে এমন মানসিকতার কারও সঙ্গে সেটেল হতে চাই। আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাই অনেক চিন্তা করে আমি এগুতে চাই। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি।

মডেলিং ও অভিনয়ে দারুণ জনপ্রিয় বাঁধন। অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালে বাংলাদেশ মেডিকেল কলেজের অধীনে দন্ত চিকিৎসা বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০