বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শৈত্যপ্রবাহ থাকবে পাঁচ-ছয় দিন

আকাশবার্তা ডেস্ক :

আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ-ছয় দিন পর্যন্ত চললেও তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আজ থেকে শুরু হওয়া এ শৈত্যপ্রবাহ পাঁচ–ছয় দিন পর্যন্ত চলতে পারে। এতে তাপমাত্রা কমে শীত অনুভূত বেশি হবে। শৈত্যপ্রবাহটি একেক সময় একেক স্থানে বেশি বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আকাশে মেঘ না থাকায় বিভিন্ন জেলায় সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। ফলে শীত কম অনুভূত হতে পারে সেসব অঞ্চলে। মূলত উত্তরাঞ্চল ও উত্তর–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। শহরের চেয়ে গ্রাম এলাকায় শীত বেশি থাকতে পারে।

এদিকে গত তিন দিন ধরে কেবল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। তবে আজ সেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গায়। গত তিন দিনের তুলনায় আজ সেসব অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে টেকনাফে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, তিনটি শৈত্যপ্রবাহ হবে চলতি জানুয়ারি মাসে। সে হিসেবে আজ ১১ জানুয়ারি থেকে দ্বিতীয় শৈত্যপ্রবাহ শুরু হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১