রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
ফাইল ছবি।

ব্যাংকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস, চলবে বেতন-ভাতা

অর্থ বাণিজ্য ডেস্ক :

ব্যাংকে কর্মরত নারীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ছয় মাস। এই সময়ে তাকে স্বাভাবিক বেতন-ভাতা দিতে হবে। একজন স্থায়ী বা অস্থায়ী নারী কর্মী চাকরিজীবনে দু’বার এ সুবিধা নিতে পারবেন। এমন নির্দেশনা দিয়ে ৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্য রয়েছে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, চাকরিজীবনে দুবার এই সুবিধায় সুযোগ ও ছুটির সময়ে স্বাভাবিক বেতন-ভাতা। ছুটির কারণে কারও বার্ষিক কর্মমূল্যায়নে অবনমন করা যাবে না। আগের বছরের বার্ষিক মূল্যায়ন বা পূর্ববর্তী তিন বছরের মধ্যে যেটি অধিকতর উত্তম, তাই বিবেচনায় নিতে হবে। মাতৃত্বকালীন ছুটির বিষয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সরকারি বিধান মানতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উন্নয়ন ও অগ্রগতি সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের অন্যতম নিয়ামক। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম গৃহীত হয়েছে। ফলে ব্যাংকিংসহ বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও শিক্ষাসহ নারী উন্নয়নের বিভিন ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য সরকারের মাতৃত্বকালীন ছুটিসংক্রান্ত বিধিমালার আলোকে সব ব্যাংককে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নীতিমালা অনুসরণের পরামর্শ দেওয়া হলো।

এর আগে ২০১৩ সালে মার্চেও বাংলাদেশ ব্যাংক অনুরূপ নির্দেশনা জারি করেছিল। তবু ব্যাংকগুলো মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালন না করায় আবারও এ বিষয়ে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০