সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আন্দারমানিক বিদ্যালয়ের উন্নয়নে আমেরিকা প্রবাসীদের অনুদান

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিয়েছে আমেরিকা প্রবাসীদের সংগঠন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি হস্তান্তর করেন সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ নুরনবী। একই সঙ্গে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।

এসময় দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদস্য মো. হাফিজ উল্যাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক মোশাররফ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এরআগে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চরাঞ্চলের ছেলে, মেয়েদের জীবনে শিক্ষার আলো ছড়াচ্ছে। তবে বিদ্যালয়টি এখন পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। স্থানীয়দের দান-অনুদান ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে বিদ্যালয়টি টিকে আছে। দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি স্কুলের স্বীকৃতি দেওয়া হোক, এটা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি বলেও মন্তব্য করেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930