বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয়

আন্তর্জাতিক ডেস্ক :

একদিন দুইদিন করে বিয়ের ১৪ দিন পার হয়ে গেলেও স্ত্রীর ঘনিষ্ঠ হতে পারেন নি স্বামী। কারণ, বাসর রাত থেকেই কনে বলে আসছেন, তার পিরিয়ড চলছে।

এদিকে স্ত্রী সুস্থ হওয়ার আশায় দিন কাটছে স্বামীর।

এরই মধ্যে প্রতিবেশিরা স্বামীকে ডেকে বলেন, রাতের বেলা তার স্ত্রী দেয়াল টপকে প্রতিবেশির বাড়িতে ঢুকে টেলিভিশন এবং কিছু কাপড় চুরি করে এনেছেন।

কিন্তু দুই ঘরে চুরির সামগ্রী না পেয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে সন্দেহ করেন নি স্বামী। এদিকে বিচার না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন প্রতিবেশিরা। পুলিশ এসে স্ত্রীকে ধরে নিয়ে যায়। ওই সময় হিজাব ও বোরকা পরে ছিলেন ওই নারী।

থানায় নিয়ে গিয়ে নারী পুলিশ দেহ তল্লাশী শুরু করে। আর ওই সময় তারা বুঝতে পারেন, পুলিশ নারী হিসেবে যাকে ধরে এনেছেন, তিনি আসলে পুরুষ। এরপর তার স্বামীর কাছে ফোন যায় পুলিশের।

পুলিশ তাকে জানায়, সোয়াবুল্লাহ নাবুক নামের নারী অর্থ্যাৎ তার স্ত্রী হিসেবে থাকা ব্যক্তি আসলে পুুরুষ।

তবে সেই কথাও বিশ্বাস করেননি স্বামী মুহাম্মদ মুতুম্বা।

তিনি পুলিশের কাছে আবেদন জানান, তার স্ত্রীর গোপনাঙ্গ দেখবেন। সে অনুসারে মুতুম্বাকে সেই অনুমতি দেয় পুলিশ।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে উগান্ডার কাউঙ্গা জেলার কিয়ামপিসি গ্রামে।

পুলিশ জানিয়েছে, নারী সেজে থাকা ওই যুবক আসলে চোর। তার আসল নাম রিচার্ড তুমুসাবি। মুতুম্বার টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই তিনি নারী সেজে বিয়ে করেছেন।

অন্যদিকে মুতুম্বা তাদের গ্রামের মসজিদের ইমাম।

তিনি বলেন, আমি বিয়ের জন্য দীর্ঘদিন ধরে পাত্রী খুঁজছিলাম। আমি যখন এতো সুন্দর মেয়েকে হিযাব পরে দেখেছিলাম, তাকে ভালোলাগার কথা বলেছিলাম। সে রাজি হয়েছিল। সেই সঙ্গে সে বলেছিল, আমি তার বাবা-মায়ের কাছে মোহরানার টাকা না দেওয়া পর্যন্ত এবং বিয়ে না করা পর্যন্ত বিছানায় যাবে না।

তারপর থেকেই পিরিয়ডের কথা বলে আসছিলেন ওই নারী। বিষয়টি এখন উগান্ডার গোয়েন্দা বাহিনী তদন্ত করে দেখছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১