শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘বাপের বয়সী স্বামী’, সৃজিতকে নিয়ে মুখ খুললেন মিথিলা!

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি দেন এই অভিনেত্রী। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছেন, হিন্দুকে কেন বিয়ে করলেন মিথিলা। আবার অনেকেই বলেছেন, বাপের বয়সী কাউকে বেছে নিলেন মিথিলা।

এবার স্বামীকে নিয়ে আজেবাজে মন্তব্যে টুইটারে মুখ খুললেন মিথিলা। বললেন, আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।

গত ৪ নভেম্বর ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়। এরপরই গত ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে অবদ্ধ হন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০