শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সামনে এলো মেহজাবিনের প্রথম প্রেম!

বিনোদন ডেস্ক :

মেহজাবিন চৌধুরী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। তার অভিনীত ‘বড় ছেলে’ নাটকটি দেখেননি এমন দর্শক খুব কমই পাওয়া যাবে। দেশের প্রায় সব মানুষকে কাঁদিয়েছে নাটকটি। ইন্টারনেটেও দারুণ সাড়া ফেলেছে এটি।

এছাড়াও মেহজাবিনের ‘এই শহরে’, ‘মায়া সবার মতো না’, ‘প্রশংসায় পঞ্চমুখ’, ‘বিউটিফুল’ ও ‘পতঙ্গ’সহ বেশ কয়েকটি নাটক তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর থেকে বেশ বেছে বেছেও কাজ করছেন তিনি।

মেহজাবিন এখন বৈচিত্র্যময় গল্পের প্রতি বেশি আগ্রহী। গৎবাঁধা যেকোনও গল্পে কাজ না করে বেশ জনপ্রিয় কাজগুলো তিনি করছেন।

এদিকে, গত বছরে অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মেহজাবিনকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিয়ের গুঞ্জন, শপিংমলে নির্মাতার হাত ধরে হাঁটা ও বিতর্কিত ভিডিও প্রকাশের নানা খবরসহ বহু ঘটনায় ফেসবুকে ঝড় বয়ে যায়।

তবে এসবে কান দেননি মেহজাবিন। বরং আপন পেশায় নিজেকে জাগিয়ে তুলেছেন তিনি। গণমাধ্যমে এসব খবরকে খ্যাতির বিড়ম্বনা বলেও আখ্যা দেন মেহজাবিন।

প্রথম প্রেমে পড়া নিয়ে মেহজাবিন বলেন, ক্লাস ফাইভে পড়ার সময়ই প্রথম প্রেমে পড়ি। তবে পরবর্তিতে তিনি ঠিকই বুঝেছিলেন, এটা প্রেম নয় ভালোলাগা।

তবে বর্তমানে প্রেম নিয়ে মেহজাবিনের কাছে জানতে চাইলে চুপ ছিলেন তিনি। কোন মন্তব্যই করতে চাননি তিনি।

আসছে ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মেহজাবিন। সাগর জাহানের একটি নাটকের শুটিং করছেন তিনি। এছাড়া নতুন বছরে এরইমধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০