মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড হাইকোর্টে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক :

রাষ্ট্রদ্রোহের অপরাধে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশারফকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছেন লাহোর হাইকোর্ট।

আদালত বলেছেন, যে বিশেষ আদালত গঠন করে ওই বিচার হয়েছে সেটি অসাংবিধানিক।

মৃত্যুদণ্ড পাওয়ার পর হাইকোর্টে আপিল করেছিলেন পারভেজ মোশাররফ।

তিন বিচারপতির বেঞ্চ থেকে আসা রায়ে বলা হয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি আইন অনুসারে হয়নি।

গত মাসে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল দেশটির বিশেষ ট্রাইব্যুনাল৷

এই রায় অসাংবিধানিক হিসেবে অভিহিত করে তা বাতিল করে দিয়েছে উচ্চ আদালত৷সোমবার লাহোরের উচ্চ আদালতে এই রায় ঘোষণা করা হয়৷

অভিযোগ দায়ের, কোর্টের সংবিধান, এবং তদন্ত দলের নিয়োগ প্রক্রিয়া সমস্তই অবৈধ৷ এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রায়কে খারিজ করে দেয়া হয়েছে, বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সরকার পক্ষের প্রসিকিউটর ইশতিয়াক এ খান৷

তবে তদন্তকারীরা ফেডারেল কেবিনেটের অনুমোদন সাপেক্ষে মুশাররফের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করতে পারেন৷

এর আগে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে মুশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটির বিশেষ আদালত৷ ২০০৭ সালের নভেম্বরে অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় তার বিরুদ্ধে এই মামলা হয়েছিল৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১