শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাবার সঙ্গে গিয়ে পরীক্ষা দিলেন মিন্নি

আকাশবার্তা ডেস্ক :

বাবার সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে ডিগ্রি পরীক্ষা দিলেন আয়েশা সিদ্দিকা মিন্নি। রিফাত শরীফ হত্যা মামলার আরো দুই আসামি কারাগার থেকে এই পরীক্ষা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বহুল আলোচিত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছিল বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে।

এসময় মামলার তিন আসামি আদালত থেকে অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা হলেন আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, আয়েশা সিদ্দিকা মিন্নি ও মো. সাগর।

সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে মিন্নি বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যান।

মামলার অন্য দুই আসামিকে প্রিজন ভ্যানে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের আদেশে কারাগারের ভেতরে থেকেই তারা পরীক্ষা দিয়েছেন।

মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নির আজ পরীক্ষা ছিল। বিষয়টি আদালতকে জানানো হলে আদালত অনুমতি দেন।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০