শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সঙ্গীত কুমারের দাবি ‘ঐশ্বরিয়া আমার মা’

বিনোদন ডেস্ক :

বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে মা বলে দাবি করছেন ৩২ বছর বয়সী এক যুবক। অন্ধ্র প্রদেশের এই যুবকের নাম সঙ্গীত কুমার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৮ সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে সঙ্গীত কুমার নামের এক যুবক বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে মা বলে দাবি করেন! ভিডিও থেকে জানা যায়, যুবকটির জন্ম ঐশ্বরিয়ার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মুকুট জেতার ৬ বছর আগেই।

১৯৮৮ সালে লন্ডনে আইভিএফ পদ্ধতিতে সঙ্গীতের জন্ম হয়। জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত ঐশ্বরিয়ার মা-বাবা বৃন্দা রাই ও কৃষ্ণরাজ রাইয়ের কাছে ছিলেন সঙ্গীত। পরবর্তী সময়ে ৩ বছর বয়স থেকে ২৭ বছর বয়স পর্যন্ত ভারতের চোদাভারামে বড় হয়েছেন তিনি। সঙ্গীতের কাছে অবশ্য এই দাবির সত্যতা প্রমাণের কোনো দলিল নেই। তার দাবি, আত্মীয়দের প্ররোচনায় তিনি ঐশ্বরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি এতদিন। আর প্রমাণের কোনো কাগজও নেই। থাকলে আরো আগে তিনি মায়ের কাছে ফেরার দাবি জানাতেন। তবে এখন মাকে ফিরে পেতে চান তিনি। তিনি ঐশ্বরিয়ার সঙ্গে মুম্বাইতে থাকতে চান।

প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করনে ঐশ্বরিয়া। এরপর ২০১১ সালে তাদের প্রথম সন্তান আরাধ্যের জন্ম। যুবকের এ দাবির বিষয়ে ঐশ্বরিয়া এখনো কোনো মতামত জানাননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০