শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

একই পথে দুই বোন!

বিনোদন ডেস্ক :

কলকাতার জনপ্রিয় পরিচালকের স্ত্রী বাংলাদেশের আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পথেই হাঁটছেন তারই আপন ছোট বোন মিশৌরী। মিথিলার মত নিয়মিত অভিনয় করছেন তিনি।

মিশৌরী বিগত তিন-চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন বিজ্ঞাপনে। বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’ নিয়ে ব্যস্ত মিশৌরী। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

ঢাকার নিউ মার্কেটে সোমবার এর শুটিং শুরু হয়। মিশৌরী রশিদ বলেন, শুরুটা পারিবারিকভাবে হলেও নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি।

এক বছর আগে সুবর্ণা মুস্তাফার একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এরপর অভিনয়ে কিছুদিন বিরতিতে ছিলাম। ফের নিয়মিত কাজ শুরু করেছি।

কিছুদিন আগে নুহাশ হুমায়ূনের ‘পিজা ভাই’ নাটকে কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। এটি বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

এ প্রসঙ্গে তিনি বললেন, আমার ক্যামেরার পেছনেও কাজ করার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করব।

মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০