সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে দেবরের হাতে ভাবী খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামের মজিবুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন আক্তার ওই গ্রামের প্রবাস ফেরত মো. ফারুক হোসেনের স্ত্রী ও দুই ছেলে সন্তানের জননী।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তার গলা কেটে আহত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্বামী ও ছেলে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাছরিনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ছেলে নাইমুল ইসলাম ও স্বামী ফারুক অভিযোগ করে বলেন- নাছরিনের সঙ্গে তার দেবর সুমনের টাকা লেনদেনের বিষয় নিয়ে বাকবিতন্ডা লেগেই থাকতো। টাকা না দেয়ার অপচেষ্টায় তাকে গলাকেটে হত্যা করে সুমন। ছুরিকাঘাতের পর মৃত্যুর আগে তার নাম বলে যায় বলেও জানান তারা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১