বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চারটি বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আশঙ্কাজনক ৪

আকাশবার্তা ডেস্ক :

ঘন কুয়াশায় ময়মনসিংহে চারটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এদিকে আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ( ১৫ জানুয়ারি) সকালে ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত সবাইকে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাজীর শিমলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে বালি আনলোড করছিল। এসময় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে এসে জোরে ধাক্কা দেয়। পরপর আরও তিনটি বাস ওই বাসটির পেছন এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক ও সবগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা বলছেন, অবৈধভাবে মহাসড়কের পাশে বালি রেখে ব্যবসা করা হচ্ছে। এর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করেন। এবং কিছুক্ষণ আগেই হতাহতদের উদ্ধার কাজ শেষ হয়েছে। কিন্তু রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো এখনো সরানো যায়নি।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশের রাস্তার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১