শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এসএসসির কারণে এক মাস সব কোচিং বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য ২৫ জানুয়ারি থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিতি ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিটেক (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের চেষ্টা রোধে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি সব ধরনের কোচিং বন্ধ থাকবে।

দীপু মনি আরো বলেন, কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। অভিভাবক ও শিক্ষার্থী গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।

এসময় জানানো হয়, প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে প্রশ্ন সেট কোড জানিয়ে দেয়া হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

শিক্ষামন্ত্রী জানান, গত বছরের তুলনায় চলতি বছর মোট পরীক্ষার্থী ৮৭ হাজার ৫৫৪ জন কমেছে। আগের মতো এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা। পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না।

শুধু কেন্দ্রসচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তা পাঠিয়ে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে, সেটি কেন্দ্রসচিবকে জানানো হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ের পরীক্ষাই হবে সৃজনশীল প্রশ্নপত্রে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০