সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভোটের তারিখ পরিবর্তনে আপত্তি নেই : কাদের

আকাশবার্তা ডেস্ক :

ইসি যদি মনে করে নির্বাচনের তারিখ পরিবর্তন করবেন, এটা সম্পূর্ণভাবে তাদের এখতিয়ার। তারা এটি করতে পারেন। এ ব্যাপারে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকারে কিছুই করণীয় নেই এবং আমাদের কোনো আপত্তিও নেই।

শুক্রবার (১৭ জানুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অভিযোগ করেন, সরস্বতী পূজার সময় সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করে সরকার বড় অন্যায় করেছে।

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা স্বাধীনভাবে কাজ করে। নির্বাচনের তফসিল ঘোষণা, তারিখ নির্ধারণ— এগুলো তাদের বিষয়। এর সঙ্গে সরকার কোনোভাবেই যুক্ত নয়। কাজেই সরকার এখানে অন্যায় করেছে, এই কথাটা বলার কোনোই যৌক্তিকতা নেই।

ওবায়দুল কাদের বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। পূজার কারণে আজ বিতর্ক দেখা দিয়েছে, সমস্যা তৈরি হয়েছে। আমরা আশা করি, সংক্ষুব্ধ হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সম্মানজনক, গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত একটি সমাধান নির্বাচন কমিশন খুঁজে নেবে। নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনের তারিখ আগে বা পরের কোনো দিন নির্ধারণ করবে, সেটা তাদের এখতিয়ার। তারা সেটি করতেই পারেন। এ বিষয়ে আমাদের করণীয় নেই।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজার লগ্ন থাকায় ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন করছেন। রাজু ভাস্কর্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনও চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে নির্বাচনের মেয়র প্রার্থীরাও বিভিন্ন স্থানে গণসংযোগে বলেছেন, নির্বাচন কমিশন চাইলে তারিখ পরিবর্তন করতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930