বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল ফাইনালের ৩০০ টাকার টিকিটের মূল্য ১১০০!

স্পোর্টস ডেস্ক :

শেষের দোরগোড়ায় বঙ্গবন্ধু বিপিএল। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বিপিএলের এবারের বিশেষ আসর।

তবে ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছেন দর্শকরা। কেননা খেলা দেখতে কয়েকগুণ বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে টিকিট।

মোট পাঁচটি জায়গা থেকে দর্শকরা ফাইনাল ম্যাচের টিকিট কিনতে পারবেন বলে জানানো হয়েছিল আগেই।

জায়গাগুলো হলো-মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এ ছাড়া অনলাইনের মধ্যে রয়েছে-সহজ ডটকম, পে-পয়েন্ট ডটকম ডটবিডি ও গ্যাজেটবাংলা ডটকম।

কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিট কিনতে নির্ধারিত বুথে গিয়েছিল তারা। কিন্তু সেখানে কোনো টিকিট পাওয়া যায়নি। এমনকি অনলাইনেও নির্দিষ্ট দামে টিকিট পাওয়া যাচ্ছে না।

বাধ্য হয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে কালোবাজারির কাছ থেকে টিকিট কিনতে হয়েছে তাদের।

দর্শকরা আরও জানান, ৩০০ টাকার টিকিট নিতে হয়েছে ১১০০ টাকার বেশি দাম দিয়ে। এ ছাড়া ৪০০ টাকার টিকিট কালোবাজারি বিক্রি করছে ১১০০-১২০০ টাকার ওপরে। আর ৭০০ টাকার টিকিট কিনতে হচ্ছে ১৫০০-২০০০ টাকা দিয়ে।

কায়সার নামে এক দর্শক বলেন, বিপিএলের ফাইনাল ম্যাচের খেলা দেখতে টিকিট কিনতে নির্ধারিত বুথে যান তিনি। কিন্তু বুথে গিয়ে কোনো টিকিট পাননি তিনি। বাধ্য হয়ে তিনগুণের বেশি দাম দিয়ে কালোবাজারির কাছ থেকে চারটি টিকিট কিনেছেন তিনি।

মাইমুনা খানম নামে একজন জানান, টিকিট কেনার জন্য অনেকক্ষণ ধরে তিনি ঘোরাঘুরি করছিলেন। কিন্তু বুথে এবং অনলাইনে কোথাও টিকিট না পেয়ে ৩০০ টাকার টিকিট কিনতে হয়েছে ১১০০ টাকায়।

এবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা ও সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ৩ হাজার টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১