বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জরুরি বৈঠকে বসছে ইসি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকাল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনারদের টেলিফোন করে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তাকেও আসতে বলা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, বিকালে কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে আমাদের যেতে বলা হয়েছে।

তবে বৈঠকের সুনির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করেননি তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম জানান,শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বিকেলে আলোচনায় বসবেন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

এদিকে, এদিন সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে গেছেন সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম।

যাওয়ার সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে।পূজার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, আন্দোলনের যৌক্তিকতা দেখেই সিদ্ধান্ত নিতে হয়।

সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তার আপিলের শুনানির কথা রয়েছে (১৯ জানুয়ারি) রোববার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১