বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাকিস্তান সফরের ডাক পেলেন লক্ষ্মীপুরের হাসান

স্পোর্টস ডেস্ক :

হাসান মাহমুদ। বিপিএলে ভালো করে জায়গা পেলেন জাতীয় দলে। পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এবার বিপিএলে ভালো করা লক্ষ্মীপুর জেলা থেকে আসা হাসান মাহমুদ।

পাকিস্তান সফর থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানও নিষিদ্ধ থাকায় তারুণ্যনির্ভর দল গড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচকেরা অভিজ্ঞ দলই পাঠাচ্ছেন।

আগের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনি। দলে ফিরলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মেহেদী হাসান। এবার বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান দেশের হয়ে একমাত্র টি–টোয়েন্টি খেলেছেন প্রায় দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে।

এবার বিপিএলের পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নেওয়াদের মধ্যে সবচেয়ে বড় চমক হাসান মাহমুদ। উইকেটশিকারে তাঁর নাম ওপরের দিকে নেই। তবে গতির ঝড় তুলেছেন ভালোই। ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নেওয়া এ পেসার ঘন্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিমি গতি তুলেছেন।

ঢাকার কোচিং স্টাফ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসানও প্রশংসা করেছেন ২০ বছর বয়সী এ ডানহাতি পেসারের।

লক্ষ্মীপুরের এ পেসার উঠে এসেছেন বয়সভিত্তিক ক্রিকেট খেলে। তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। প্রথম দফায় চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১