সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এসএসসি-সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন

আকাশবার্তা ডেস্ক :

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি জানিয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ১ ফেব্রুয়ারি যাওয়ায় ভোটগ্রহণের সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয় শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বছর ৯টি সাধারণ বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেবে। তার মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন। পরীক্ষা হবে মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে। এছাড়া, বিদেশে ৮ কেন্দ্রে ৩৪২ পরীক্ষার্থী অংশ নেবে। তার মধ্যে ছাত্র ১৮৬ এবং ছাত্রী ১৫৬ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930