শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো দায়িত্ব প্রধানমন্ত্রীর

বিনোদন ডেস্ক :

বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। তার চিকিৎসায় ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ টাকা। যার ব্যয়ভার বহন করতে হাঁপিয়ে উঠেছে তার পরিবার।

বিষয়টি নজরে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই তিনি আশ্বাস দেন পূর্ণ সহায়তা দেয়ার। এরই মধ্যে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রায় এক মাস শারীরিক কিছু জটিলতার কারণে এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে তাকে।

তবে কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে তাকে আবারও কেমোথেরাপি দেয়া শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন তিনি।

এদিকে শিল্পীর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০