শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রার্থীতা বাতিল হতে পারে তাবিথ-ইশরাকের!

আকাশবার্তা ডেস্ক :

প্রার্থীতা বাতিল হতে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নাউয়ের একটি প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের এনএফএম এনার্জি কোম্পানির প্রায় সাড়ে তিনশ শেয়ারের মালিক তাবিথ। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি যে সম্পদের হিসেব দিয়েছেন সেখানে এই শেয়ারের কথা উল্লেখ করেননি তিনি।

পানামার ব্যবসা নিবন্ধক সংস্থার নথিতে মাল্টিমোড ইন্টারন্যাশনাল নামের আরেকটি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। যে কোম্পানিটি ট্রেজারার ও ডিরেক্টর হিসেবে আছেন তাবিথ আউয়াল।

অন্যদিকে, দুর্নীতির মামলায় দক্ষিণ সিটি বিএনপির প্রার্থী ইশারাক হোসেনের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছেন আদালত। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে তিনিও প্রার্থীতা হারাতে পারেন।

দুর্নীতি ও তথ্য গোপন ইস্যুতে বিএনপির দুই প্রার্থীই প্রার্থীতা নিয়ে সমস্যার সম্মুখীন হওয়ায় বিএনপির নেতারা সিটি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কিনা এই নিয়ে দ্বিধা দন্দ্বে রয়েছেন।

এরই মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান দস্তগীরের সঙ্গে তারা বুধবার (২২ ডিসেম্বর) বৈঠক করেছেন। বৈঠকে বিএনপি নেতারা মার্কিন কর্মকর্তার সাথে সিটি নির্বাচনে শেষ পর্যন্ত থাকা ঠিক হবে কিনা সে বিষয়ে পরামর্শ চেয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা একজন।

এদিকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাবিথের প্রার্থিতা বাতিল চান শামসুদ্দিন চৌধুরী মানিক । এসময় তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি।

বিচারপতি মানিক সাংবাদিকদের বলেন, ইসির কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১