শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দিনরাত সব সময় কমিউনিটি ক্লিনিকে সেবা মিলবে

আকাশবার্তা ডেস্ক :

দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরের কাগজ পত্রিকার কনফারেন্স রুমে “ভোরের কাগজ ও এনজিও ফোরাম বাংলাদেশ’’ কর্তৃক আয়োজিত বাংলাদেশের হাসপাতালগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যুহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে গ্রাম-গঞ্জেও ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদানের বিকল্প নাই। এজন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসকসহ সেবা কর্মকর্তা-কর্মচারীদের রাতে নিরাপদ অবস্থানের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে ন্যূনতম ২টি করে ব্যবহারযোগ্য টয়লেট প্রদান করা হয়েছে। এগুলোতে মহিলা ও পুরুষদের জন্য আলাদা করে দেয় হয়েছে। পরিচ্ছন্ন কর্মীর ঘাটতি থাকায় সব ক্লিনিকে সমানভাবে পরিচ্ছন্ন হয়তো নেই। তবে দ্রুতই পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেয়া হবে এবং তখন টয়লেটের অপরিচ্ছন্নতাও দূর হবে।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ১৯৯০ সালের দিকে গ্রামের মানুষ খোলা জায়গায় পয়োনিস্কাশন করতো। বর্তমান সময়ে পরিস্থিতি আমূল পরিবর্তন হয়েছে। এখন মানুষ কেবল টয়লেটই চায় না বরং আধুনিক টয়লেটের দিকে মানুষ ঝুকে গেছে। মানুষের চাহিদা ও মননশীলতায় বর্তমানে অনেক পরিবর্তন এসেছে।

আলোচনায় আরো অংশ নেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের জাতীয় পরামর্শক পলিসি সাপোর্ট-এর মনিরুজ্জামান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর গবেষণা, পর্যবেক্ষণ ও মূল্যায়নের বিভাগীয় প্রধান মো. আহসান হাবিব, ইউনিসেফ বাংলাদেশ-এর ওয়াশ স্পেশালিস্ট মাহজাবিন আহমেদ, সিমাভি’র কান্ট্রি কো-অর্ডিনেটর অলোক মজুমদার, ইউএসটি’র নির্বাহী পরিচালক শাহ মো. আনোয়ার কামাল, ইউনিসেফ’র ড. মাহফুজার রহমান, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পুওর’র পরিচালক মোহাম্মদ জোবায়ের হাসান, ব্র্যাক এর মো. জিল্লুর রহমানসহ আরো অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১