সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

লক্ষ্মীপুরে কারাবন্দিদের মধ্যে বালিশ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা কারাগারে ৬শ’ ২৬ বন্দির মাঝে বালিশ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বালিশগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেল সুপার ফণী ভূষণ চক্রবর্তী, জেলার শাহ আলম ও ডেপুটি জেলার তোফায়েল আহমেদ খান।

কারাগার সূত্র জানায়, বন্দিদের রাতযাপনের জন্য বালিশ ছিলনা। কম্বল বা কাঁথা ভাঁজ করে বালিশ হিসেবে ব্যবহার করা হতো। সরকারের পক্ষ থেকে দেশের সকল কারাগারে বন্দিদের জন্য বালিশের ব্যবস্থা করা হয়৷ লক্ষ্মীপুর কারাগারের জন্য ৭০০ বালিশ বরাদ্দ দিয়েছে সরকার। কারাগারে থাকা ৬২৬ বন্দিকে বালিশ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর কারাগারের জেলার শাহ আলম বলেন, বালিশ ছাড়া বন্দিদের ঘুমাতে কস্ট হতো। সরকারি উদ্যোগে ৬২৬ বন্দিকে বালিশ দেয়া হয়। বাকি বালিশগুলো মজুদ রাখা হয়েছে। বন্দি বাড়লে সেখান থেকে দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31