শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হাজার চেষ্টা করেও কথা বলতে পারছেন না মম!

বিনোদন ডেস্ক :

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মম। ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছেন তিনি! এরপর থেকে হাজার চেষ্টা করেও কথা বলতে পারছেন না এই অভিনেত্রী।

অবাক হচ্ছেন? হওয়ার কিছুই নেই। সম্প্রতি এমন গল্পে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘হারমোনিয়াম’। হারুন রুশোর চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

গল্পে দেখা যাবে, আবুল হায়াতের পুরনো ছাত্র অনিরুদ্ধ (সজল) এখন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন পরে দেশে এসে প্রথমেই ছুটে এসেছে আবুল হায়াতের পদধূলি নিতে। কারণ অনিরুদ্ধের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।

এদিকে পুরনো ছাত্রকে পেয়ে বেশ খুশি আবুল হায়াত। কিন্তু তার বড় মেয়ে প্রতিমা (মম) অনিরুদ্ধের সঙ্গে একটা কথাও বলে না। এ নিয়ে তার মনে খটকা লাগে। পরে জানা গেছে, একজনকে ভালোবেসে খুব আঘাত পায় প্রতিমা। তারপর থেকেই বাকরুদ্ধ হয়ে যান তিনি। অনেক চিকিৎসা করেও তার মুখে কথা ফোটানো সম্ভব হয়নি আর।

একসময় বেশ চমৎকার গানের গলা ছিল প্রতিমার। এরপর তার প্রতি মায়া জন্মায় অনিরুদ্ধের। এখন দেখার বিষয়, অনিরুদ্ধ কী পারবে প্রতিমার মুখে কথা ফোটাতে?

‘হারমোনিয়াম’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আবুল হায়াত, প্রিয়া ছেত্রী, আফরোজা হোসেন, দুখু সুমন, রাশেদ মামুন, বিপ্লব প্রসাদ প্রমুখ।

শনিবার মাছরাঙা টেলিভিশনে রাত ৮.৩০ মিনিটে টেলিফিল্মটি সম্প্রচারিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০