শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে একটু বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। এ যেন নিত্য নৈমৃত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অজুহাত একটাই গাছ পড়ার কারণে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, কাজ চলছে। কিন্তু গাছ অপসারণ করে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে কত ঘন্টা সময় লাগবে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। গত তিনদিন যাবত লক্ষ্মীপুরে বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ আসলেও ৩০-৪০ মিনিটের বেশি ছিলনা।

গত বুধবার থেকে লক্ষ্মীপুরে পিডিবি এবং পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। ক্ষুদ্র শিল্প কারখানায় উৎপাদন বন্ধ। বাসা-বাড়িতে বাতি জ্বালাতে আইপিএস একমাত্র ভরসা হলেও চার্জের অভাবে তাও বন্ধ হয়ে গেছে। পিডিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ ফোনও রিসিভ করছেন না।

এ দিকে লাগাতার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বাসা-বাড়িতে পানির জন্য চলছে হাহাকার। বিদ্যুতের সাহায্যে মটর চালিয়ে যারা পানি ব্যবহার করেন। সেসব বাসা-বাড়ির পানির ট্যাংকিতে পানি না থাকায় গৃহস্থালী কাজ চরমভাবে ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।

রোববার (২৩ এপ্রিল) সকালে একঘন্টায় ৩ বার বিদ্যুৎ আসলেও এর স্থায়িত্ব এক মিনিটের বেশি ছিলনা। এতে ফ্রিজ, টেলিভিশনসহ ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিদ্যুৎ সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে ফোন করলে তারা জানায়, গাছ পড়ে বিভিন্নস্থানে মেইন লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। পুরোপুরি সংযোগ চালু হতে সময় লাগবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. সিরাজুল ইসলামকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮