বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আজহারীকে নিয়ে যা বললেন মমতাজ

আকাশবার্তা ডেস্ক :

ফেসবুক, ইউটিউব খুললে ওয়াজের নামে মিথ্যা আর অকথ্য ভাষা শোনা যাচ্ছে। এগুলো সরকারের নজরে আসা দরকার বলে মনে করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

এদিকে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীরর বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহর এক বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন মমতাজ বেগম।

বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মমতাজ বেগম এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘এই সরকার দেশকে ডিজিটালে রূপান্তরিত করে আমাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। কিন্তু আমার মনে হয়, কিছু কিছু জায়গায় বেকায়দায় আছি। কারণ ইউটিউব, ফেসবুক খুললে কী যে একটা অবস্থা। কোরআনকে সামনে রেখে, আল্লাহ-রাসুলকে সামনে রেখে অশালীন ও অকথ্য ভাষায় আজকাল ওয়াজ করা হয়।’

ড. মিজানুর রহমান আজহারীর নাম উল্লেখ না করে মমতাজ বেগম বলেন, ‘আমাদের ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমি তার সেই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে তা আর পুনরাবৃত্তি করব না। তবে আমি বলতে চাই– এ ধরনের বক্তা যারা আছেন, তারা সুবিধার জন্য একেক জায়গায় একে রকমের বক্তব্য দেয়।’

উদাহরণ দিয়ে মানিকগঞ্জের এই সংসদ সদস্য বলেন, ‘এক জায়গায় তারা বলে– আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে ঘরে ঘরে আল্লামা সাঈদীর জন্ম হোক। ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নেই তাদের। এসব বিষয়ে সরকারকে নজরদারি আরও বাড়াতে হবে।’

আওয়ামী লীগে সুবিধাবাদীদের ঠাঁই নেই জানিয়ে মমতাজ বলেন, ‘আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোনো গ্রুপ অনেক বড় তার পক্ষে থাকব, আর যারা দুর্বল তার পক্ষে থাকব না। এ কথা অন্তত আওয়ামী সরকার বিশ্বাসী না।’

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, সরকারি দলের সংসদ সদস্য আলী আশরাফ, জিল্লুল হাকিম, মেহের আফরোজ, নুরুন্নবী চৌধুরী প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১