সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশে করোনাভাইরাসের রোগী নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক :

করোনাভাইরাস নিয়ে দেশের সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ২০২০-এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো রোগী নেই। দেশে এখনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। তবে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে স্ক্যানার বসানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহরের হাসপাতালগুলোতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো করোনাভাইরাসের রোগী পাওয়া গেলে তাকে যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আসা যাত্রীদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চীন থেকে যেসব ফ্লাইট বাংলাদেশে আসছে, সেসব যাত্রীর দিকে আমরা লক্ষ্য রাখছি। এসব যাত্রীকে বিমানবন্দরেই স্ক্যানিং করা হচ্ছে। একই সঙ্গে তাদের একটি ফরম পূরণ করানো হচ্ছে এবং তাদের কার্ড রাখা হচ্ছে। যাতে পরে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। সেইসাথে চীনারা বাংলাদেশের যেসব প্রকল্পে কাজ করছেন, সেখানেও আমরা বিশেষ নজর রেখেছি।

সেখানেও আমাদের নির্দেশনা পাঠিয়েছি। কারণ চীনাদের অনেকেই নতুন বছরে নিজ দেশে গেছে। তারা আবার বাংলাদেশে আসবেন। সুতরাং বিদেশ থেকে যারা ফিরে আসছেন, তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। দোয়া করি এই ভাইরাস যেন আমাদের দেশে না আসে। যদি কোনো কারণে চলে আসে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এই ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930