বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিআরটিসি বাসের টিকিটে খালেদার ছবি!

আকাশবার্তা ডেস্ক :

সম্প্রতি ভৈরব থেকে নরসিংদীর ভোলানগর ও কুড়িল বিশ্বরোড হয়ে মহাখালী যাওয়ার নতুন বিআরটিসি এসি বাস সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। এই বিআরটিসি বাসের টিকিটে রয়েছে দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি।

এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিটে দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামির খালেদা জিয়ার ছবি দেখে বিস্মিত অনেকেই। আবার নৈতিকতার প্রশ্নও তুলছেন কেউ কেউ।

এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজ।

বিআরটিসি কাউন্টার থেকে বলা হয়েছে, শুরুতে কিছু টিকিট বিক্রি হলেও খালেদা জিয়ার ছবি দেখার পর বাকিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আর ইজারাদারের দাবি এ ভুল ছাপাখানার।

এ বিষয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া বলেন, বিষয়টি শুনেছি। এমন ঘটনা সত্যিই নিন্দনীয় এবং দু:খজনক। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

সুজনের নরসিংদী শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, শুধুমাত্র একজনের ইচ্ছেতেই এমন ঘটনা অসম্ভব। এর পেছেনে কারা রয়েছে তা তদন্ত করে বের করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে, বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়াকে খাটো করার উদ্দেশ্যেই ছাপানো হয়েছে এই ছবি।

এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খাটো করতেই এমন কাজ করেছে বিআরটিসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০