শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিপুল ভোটে জিতবে নৌকা : বলছে জয়ের জরিপ

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার দুই সিটি নির্বাচনে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে বিজয় দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।

তিনি লিখেছেন, এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে জয়ও নিশ্চিত।

প্রধানমন্ত্রীপুত্র জয় বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে এই জনমত জরিপটি করা হয়েছিল। দ্বৈবচয়নের ভিত্তিতে উত্তরের ১৩০১ জন ও দক্ষিণের ১২৪৫ ভোটারের মতামত নিয়ে এই জরিপটি চালানো হয়।

জরিপটি করা হয় সামনাসামনি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে নয়। মক ব্যালট এর মাধ্যমে এই জরিপটি করার কারণে আমরা বা জরিপকারী কারোরই জানার সুযোগ থাকে না কে কাকে ভোট দিল।

জরিপ করার সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুল পদ্ধতি এটি- এ মন্তব্য করে তিনি লিখেছেন, নির্ভয়ে, নির্দ্বিধায় মানুষ জরিপে অংশগ্রহণ করতে পারে।

তারপরেও যারা কোনো অপশনই বেছে নেয় না, তাদের ভোট দেয়ার সম্ভাবনাই কম।

কারণ সাধারণত কোনো নির্বাচনেই ১০০% ভোট পড়ে না। এই জরিপের ফলাফল ভুল হওয়ার সম্ভাবনা +-৩%।

এর আগে সংসদ নির্বাচনসহ কয়েকটি নির্বাচনের আগে নিজের উদ্যোগে পরিচালিত জরিপের ফল জানিয়েছিলেন জয়, যার সঙ্গে ভোটের ফল অনেকটাই মিলে গিয়েছিল।

এবার ঢাকা সিটি ভোটের জন্য রাজনৈতিক দলগুলো যখন তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল, তখনই নতুন জরিপটি চালানো হয় বলে জানান জয়।

তিনি বলেন, তাই জরিপের সাথে আসল ফলাফলের কিছুটা পার্থক্য হতেই পারে। তারপরেও সেই পার্থক্য ৫-১০% এর বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

কারণ মাত্র এক মাসের ব্যবধানে ১০% এর বেশি ভোট কোনো দলের পক্ষেই পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে আসা কঠিন। তাই এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে জয়ও নিশ্চিত।

ভোটার জরিপের উত্তরের ফলাফলও ফেসবুকে তুলে ধরেছেন তিনি।

নির্বাচনী প্রচারে শেখ ফজলে নূর তাপস।নির্বাচনী প্রচারে শেখ ফজলে নূর তাপস।নির্বাচনী প্রচারে আতিকুল ইসলাম।নির্বাচনী প্রচারে আতিকুল ইসলাম।

তাতে দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে রয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ মানুষ। বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালের ১৭ দশমিক ৪ শতাংশ।

উত্তর সিটির জরিপে সিদ্ধান্ত দেননি ২৫ দশমিক ৩ শতাংশ ভোটার, উত্তর দেননি ৪ দশমিক ৪ শতাংশ এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন শূন্য দশমিক ৫ শতাংশ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপসের পক্ষে রয়েছেন ৫৪ দশমিক ৩ শতাংশ ভোটার। বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ১৮ দশমিক ৭ শতাংশ।

দক্ষিণ সিটির জরিপে সিদ্ধান্ত দেননি ১৬ দশমিক ৮ শতাংশ ভোটার, উত্তর দেননি ৪ দশমিক ২ শতাংশ এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন ৩ দশমিক ৮ শতাংশ।

উল্লেখ্য, শনিবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ থেকে লড়বেন শেখ ফজলে নূর তাপস। তার বিপরীতে ধানের ধীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইশরাক হোসেন।

অন্যদিকে ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। তার সঙ্গে বিএনপি থেকে লড়বেন তাবিথ আউয়াল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০