শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

বিনোদন ডেস্ক :

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা গিয়েছিল, বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সাবেক স্বামী সংগীত শিল্পী তাহসানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শাওন। তবে সেই গুঞ্জনের কোন সত্যতা মেলেনি, এমনকি জানা যায়নি কোন তারিখ।

ওইসময় সেই বিয়ের গুঞ্জনে হতবাক হয়েছিলেন শাওন নিজেই। ফেসবুক পেইজে ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি।

পোস্টে শাওন লিখেছিলেন, একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্টের হেডলাইন দেখে এত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!

ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…
অবশেষে!!!

অবশ্য লেখক হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর থেকে বহুবার শাওনের বিয়ের প্রসঙ্গ উঠেছিল। তবে বরাবরই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। বলেছেন, আর কখনো ঘর বাধবেন না।

কবে দ্বিতীয় বিয়ে করছেন? জবাবে শাওন বললেন, আমার কাছে হুমায়ূন এখনো বেঁচে আছে। সে মরে নাই। প্রতিটা মুহূর্ত আমি তাকে অনুভব করি, স্মরণ করি। তাই মনে হয় না দ্বিতীয় বিয়ের কোন প্রয়োজন আছে। আমি আমার দুই সন্তানকে নিয়ে আজীবন একা কাটাতে চাই। আর এভাবে হুমায়ূনকে নিয়ে থাকতে চাই।

প্রসঙ্গত, ২০০৪ সালে হুমায়ূন আহমেদকে বিয়ে করেন শাওন। এ ঘরে তাদের তিন ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। দুই ছেলের নাম নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮