বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ ইং ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

ফলাফল যাই হোক মেয়র আমি হয়ে গেছি : ইশরাক

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘নির্বাচনের ফলাফল যাই ঘোষণা করা হোক জনগণের মনে আমি জায়গা করে নিয়েছি।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শ্যামপুরের শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, ‘এখানে প্রবেশ করার পর দেখতে পাই জনমানব শূন্য, ভোটকেন্দ্রে কাকপক্ষীও নেই। একজন ভোটারতো দূরের কথা কেউ ছিলনা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেইন গেটে আর ভেতরে আমি দেখেছি তালা মারা ছিল। আমরা যখনই প্রবেশ করেছি তখন তড়িঘড়ি করে তারা তালা খুলে দিলেন।

এখানে আমরা আরো একটি অভিযোগ পেয়েছি যে মেশিনে ধানের শীষের মার্কা দেখাচ্ছেনা। আমি প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করলাম উনি সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করলেন। তার ওখানেও জনমানবশূন্য কেউ নাই।

এই ভোট কেন্দ্রে কোন ভোটার নেই কিন্তু ওনারা বলছেন এখানে ভোট হচ্ছে। আমার আর কিছু বলার নেই যতগুলো করলে করেছি সবগুলোতে একই অবস্থা দেখেছি। পোলিং এজেন্টকে বের করে দিয়ে তারা নিজেরা নিজেরা ভোট সম্পন্ন করছেন।’

ভোটের শেষ পর্যায়ে এসে আপনি কি বলবেন? ফলাফল কি পাবেন এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী তারা ভোটারদের অনেক ভয় পায়। তাদের সিনিয়র নেতা আব্দুর রহমান ভোটের তিন দিন আগে ভোট কেন্দ্র দখল করার কথা বলেন। সেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। এজন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি এবং আমাদের কর্মীদেরকেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়নি।

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সেটা হয়নি এখন আমরা ৪টা পর্যন্ত দেখব। ভোট গণনার পড়ে দলীয়ভাবে সিদ্ধান্ত আসবে পরবর্তী করণীয় কি?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০