বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ ইং ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

চীনাদের ভিসা দেবে না বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসের কারণে আপাতত চীনাদের ভিসা বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের আগামী এক মাস তাদের দেশে ফেরত না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে চীনে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে। সেখানে প্রতিদিনই বাড়ছে এর আক্রান্ত মৃতের সংখ্যা। বেইজিং জানিয়েছে, ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মারা গেছেন ৪৫ জন। এরই মধ্যে শুধু এই দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।

সবশেষ তথ্য মতে, আক্রান্ত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এ অবস্থায় সম্প্রতি চীন সফর করা বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

সম্প্রতি চীন সফর করা বিদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে, রাশিয়া, জাপান, পাকিস্তান, ইতালিসহ কয়েকটি দেশের নাগরিকদের চীন ভ্রমণে কড়াকাড়ি আরোপ করা হয়।

এদিকে চীনে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সব সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া গুগল, স্টারবাক এর মতো প্রতিষ্ঠানগুলো একই সিদ্ধান্ত নিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০