বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

উঁকি দিতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরে উঁকি দিতে গিয়ে ট্রেনের সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকালে সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছলে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাহিরের দিকে উঁকি দেন।

এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায় এবং খুঁটির সঙ্গে তার মরদেহ ঝুলে থাকে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০