মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মুসলিম তরুণকে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক :

বিয়ে করতে চলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। বিশ্বের কোটি কোটি তরুণের স্বপ্নের নারীর হাতজোড়া মিলছে মিশরীয় ঘোড়দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে।

গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ২৩ বছর বয়সী জেনিফারই নিজের বিয়ের খবর জানান। পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটালো নায়েল নাসের।

একটি বরফে ঢাকা জায়গায় কাছাকাছি বসা দুই জনের ছবি দিয়ে ওই পোস্টে জেনিফার বলেন, তুমি অনন্য। এই সপ্তাহান্তে তুমি আমায় একেবারে অবাক করে এমন জায়গায় নিয়েছো, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা শিখতে, বাড়তে, হাসতে এবং ভালোবাসতে কাটিয়ে দেবো আমাদের জীবন।

লেখার পরে একটি আংটির ইমোজিও দেন জেনিফার। মিশরে জন্ম নেয়া নাসেরের বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুইজনের পরিচয় হয়। দুই জনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসায় তারা নিজেরাও জড়িয়ে পড়েন ভালোবাসার বাঁধনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১