বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কলেজছাত্রীর সঙ্গে জাকিরের বিয়ে, জেরিনের আশীর্বাদ!

আকাশবার্তা ডেস্ক :

আকদ হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের। তার স্ত্রীর নাম সুমাইয়া আক্তার সামিয়া। তিনি সামিয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারার মেয়ে।

সুমাইয়া আক্তার সামিয়া সিলেটের জুড়ী কলেজের বাংলা বিভাগে অর্নাস তৃতীয় বর্ষের ছাত্রী। আর তার বাবা (জাকিরের শ্বশুর) আব্দুল কাদির দারা ১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া তৈমুছ আলীর ভাতিজা।

জানা গেছে, গত রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সুমাইয়া আক্তার সামিয়ার সঙ্গে আকদ হয় জাকির হোসাইনের। পারিবারিকভাবেই তাদের এ অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।

অন্যদিকে, জাকির হোসাইনের গ্রামের বাড়ি একই উপজেলার পূর্ব গোয়ালবাড়িতে। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, হুট করেই আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে। পরিবারের সিদ্ধান্তে হঠাৎ করেই বিয়েটা হয়েছে। তাই কাউকে ওইভাবে জানানো হয়নি। আমাদের বিবাহোত্তর সংবর্ধনা এখনও হয়নি। নতুন জীবনের জন্য সবাই কাছে দোয়া চাইছি।

এদিকে জাকিরের বিয়ের পরদিনই সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী জেরিন দিয়া ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই জেরিন দিয়াই দীর্ঘদিন ধরে জাকিরের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন।

জেরিন দিয়া শুভেচ্ছা জানিয়ে জাকির দম্পতির উদ্দেশে লেখেন, কংগ্র্যাচুলেশন জাকির। গতকাল রাতে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয় তার। তার স্ত্রী (জুড়ী উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারির মেয়ে সোনিয়া) বিরাট পলিটিকাল পরিবার। বিবাহিত জীবন সুখের হোক তোমাদের। সুখে থেকো, ভালো থেকো। তোমার মত ঠান্ডা মাথার রাজনীতিবিদদের অনেক প্রয়োজন। এগিয়ে যাও কতদূর…….. শুধু দেখার অপেক্ষা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাকির। এরপর ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। একই কমিটির সভাপতি ছিলেন সাইফুর রহমান সোহাগ।

আর জামালপুর জেরিন দিয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের মেয়ে বন্ধু হিসেবে ঢাবি ক্যাম্পাসে পরিচির মুখ। সোহাগ-জাকির কমিটির সদস্য ছিলেন তিনি। রোকেয়া হলে থাকতেন বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১