বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিথর দেহে ফিরে এলো সেই আশামনি

আকাশবার্তা ডেস্ক :

গত ১ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে কদমতলী থানাধীন মেরাজনগরে রায়েরবাগ-কদমতলী সড়কের পাশে ডিএনডির পয়ঃনিষ্কাশন খালের কালভার্টের ওপর আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল আশামনি।

এক পর্যায়ে তাদের বল খালে পড়ে ভাসমান আবর্জনায় আটকে গেলে আশামনি সেটা তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

অবশেষে ছয় বছরের শিশু সেই আশামনির লাশ মিললো পাঁচ দিন পর। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের পানির নিচে জমা আবর্জনার স্তূপ থেকে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে আশামনির সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসের কাজে অসন্তুষ্টি প্রকাশ করে মানববন্ধন করে এলাকাবাসী।

ঘটনাস্থলের পাশে ইউসুফ মেমোরিয়াল স্কুলের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আশামনির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করা হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান,খালে জমা আবর্জনা অনেকটা পরিষ্কার করা হয়েছে গত চারদিনে।

আজও আমাদের ডুবুরিরা সেখানে তল্লাশি চালাচ্ছিলেন। দুপুরে তাদের একজনের পায়ে মৃতদেহটি আটকায়।

আশামনি চলতি বছরই মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশুশ্রেণিতে ভর্তি হয়েছিল। তার বাবা এরশাদ ওই এলাকায় একটি মুদি দোকান চালান। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১