শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হার্টঅ্যাটাকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

হার্টঅ্যাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সৈকত মাহমুদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুরে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সৈকত বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন।

সৈকত মাহমুদের হলের বন্ধুরা জানান, সকাল থেকে সৈকত শরীরে অস্বস্তি অনুভব করছিলেন। বিষয়টি জানতে পেরে বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির জানান, হার্টঅ্যাটাকে সৈকতের মৃত্যু হয়েছে।

শুক্রবার বাদ আসর বিজয় একাত্তর হলসংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০