মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মায়ের সহায়তায় মেয়ের গর্ভে প্রেমিকের সন্তান!

আন্তর্জাতিক ডেস্ক :

১৪ বছরের এক নাবালিকার গর্ভবতী হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ এসেছে নিজের মায়ের বিরুদ্ধে। তিনিই নাকি প্রেমিককে দিয়ে প্রায় এক বছর ধরে ধর্ষণ করিয়েছেন নিজের মেয়েকে।

এদিকে ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে ১৪ বছরের সেই নাবালিকা। বর্তমানে সে আট মাসের গর্ভবতী।

এবার সেই মা ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সে। পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর শহরতলিতে। সেখানে মায়ের সঙ্গেই থাকতো ওই নাবালিকা। তার মায়ের সঙ্গে প্রায়শই তাদের বাড়ি আসতেন প্রেমিক (মা) বিনয়। ২২ বছরের বিনয় পেশায় অটোচালক। ডাকাতির মামলাতেও তিনি অভিযুক্ত।

নাবালিকার মা একটি অনুষ্ঠান বাড়িতে কাজ করেন। গত দশ বছর ধরে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে থাকেন তিনি। সপ্তম শ্রেণির পর পড়া ছেড়ে দিতে বাধ্য হয় ওই নাবালিকা।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, বিনয় ও তার মা বাড়িতে এক সঙ্গে মদ্যপান করতেন। প্রায়শই তার মা তাকে বিনয়ের সঙ্গে রাতে শুতে বাধ্য করতেন। এ ভাবেই মায়ের সহায়তায় দিনের পর দিন তাকে ধর্ষণ করে বিনয়। বিনয়ের সঙ্গে থাকতে আপত্তি জানালে ওই মহিলা বলতেন বিনয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে।

এদিকে মায়ের সঙ্গেও থাকতেন বিনয়, পুলিশকে এমনটাই জানিয়েছেন মেয়ে। এ ভাবেই অসুস্থ হয়ে পড়ে সে। মাকে এ কথা জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ নাবালিকার।

হাসপাতালে না নিয়ে গিয়ে মেয়েকে ওষুধ খেতে বলেন মা। ওই ঘটনার পর বিনয়ও তাদের বাড়ি আসা বন্ধ করে দেয়। এর পর দিদিমাকে গোটা ঘটনা বলে ওই নাবালিকা। দিদিমা হাসপাতালে নিয়ে যেতেই গর্ভবস্থার বিষয়টি সামনে আসে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা।

এদিকে ধর্ষণের ঘটনা নিয়ে এক তদন্তকারী অফিসার বলেছেন, নির্যাতিতার মা ও বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মামলা বিনয় এখন জেলে। আর সিঁড়ি থেকে হাত-পা ভেঙে যাওয়ায় নির্যাতিতার মা এখন ঘর বন্দি। সে সুস্থ হলেই আমরা তাকেও গ্রেপ্তার করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০