মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস : সেই চিকিৎসকের পরিবারকে বিশাল ক্ষতিপূরণ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের প্রথম সতর্কবার্তা দেয়া সেই বীর চিকিৎসকের পরিবারকে ৯০ হাজার ডলার দেয়া হয়েছে। তিনিই এই ভাইরাসটি মহামারী আকারে বিস্তারের আগে সতর্ক করেছিলেন।

এদিকে তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে ব্যাপক শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়লে এটাকে ‘কর্মস্থলের দুর্ঘটনা’ বলে আখ্যায়িত করেছে বেইজিং।

উইচ্যাটে একজন লিখেছেন, তাকে কথা বলতে দেয়া হয়নি। এমনকি তাকে মরতেও দেয়া হয়নি।

ডা. লি ওয়েনলিয়াংয়ের প্রতি করা সরকারের আচরণের নিন্দা জানিয়ে একজন বলেন, যখন অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী ঘুমাতে গেছেন, তখন কেবল তাকে মৃত্যুর অনুমোদন দেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তার মৃত্যুর খবরটি উড়িয়ে দিয়েছিলেন। পরে মধ্যরাতে তা নিশ্চিত করা হয়েছে। চীন বলছে, ডা. লির মৃত্যুর তদন্ত করতে দুর্নীতিবিরোধী সংস্থাকে উহানে পাঠাচ্ছে তারা।

এই নায়কোচিত চিকিৎসকের মৃত্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে ৭২৪ জনের বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি।

তার মৃত্যুকে কর্মস্থলের দুর্ঘটনা আখ্যায়িত করার পর ডা. লির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ হাজার ডলার দিতে নির্দেশ দিয়েছেন উহান কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় বাসিন্দারা উহান কেন্দ্রীয় হাসপাতালের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই হাসপাতালেই ডা. লি কাজ করতেন এবং এখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে হংকংয়েও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১