সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৩০ যুবকের চুল কেটে দিলো পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

বখাটেপনা রোধ করার লক্ষ্যে রাজবাড়ীতে ৩০ যুবকের চুল নতুন করে কেটে দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেকের চুল কাটার ধরন ছিল ‘বিকৃত মানসিকতার’।

এরা সবাই বিভিন্ন স্থানে বখাটেপনা করত। এ কারণে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সেলুনে নিয়ে নতুন করে তাদের চুল কেটে দেয়া হয়েছে।

রাজবাড়ী থানার এসআই আরিফুজ্জামান জানান, এলোমেলো ও বাজে আকৃতির চুল রেখে স্কুল-কলেজে আসা-যাওয়া করা শিক্ষার্থী, বাজার এবং যানবাহনে চলাচলরত নারীদের উত্ত্যক্ত করে আসছিল বেশ কয়েকজন বখাটে। বিষয়টি থানা পুলিশের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল, নতুন বাজার টার্মিনাল এবং রাজবাড়ী বাজার এলাকা থেকে ‘এলোমেলো বেশধারী’ কমপক্ষে ৩০ বখাটে যুবককে আটক করেন।

এরপর স্থানীয় সেলুনে নিয়ে নরসুন্দরদের দিয়ে স্বাভাবিক ও সুন্দর আকৃতির চুল কাটানো হয়।

ভবিষ্যতে যেন ‘মার্জিত’ ধরনের চুল কাটে, সে বিষয়েও তাদের সতর্ক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31