সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুর্নীতি-মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কোর্সের সমাপনকারী দেশি-বিদেশি সামরিক কর্মকর্তাদের স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, তার সরকার তরুণদের মেধা, জ্ঞান ও শক্তি দেশের কল্যাণে কাজে লাগাতে চায়। দুর্নীতি, মাদক, সন্ত্রাসের মতো অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে এর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখা হবে।

সশস্ত্র বাহিনীকে এসব সামাজিক ব্যাধিগুলোর দিকে বিশেষ মনোযোগ দিতে বলেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি সশস্ত্রবাহিনীকে এমনভাবে উন্নত করতে চাই যাতে তারা যেকোনো দেশে যেকোনো পরিস্থিতিতে শান্তি রক্ষায় কাজ করে যেতে পারে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী পৃথিবীর যেখানে কাজ করেছে সেখানেই সুনাম অর্জন করেছে। মানবিক সেবা দিয়ে বিভিন্ন দেশে স্থানীয় মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ। এসময় অন্যদের মধ্যে সামরিক ও বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930