আকাশবার্তা ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৩০) নামে এক চিহ্নিত ডাকাত সর্দার নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের লেদার নুরালী পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদার মকতুল হোসেনের ছেলে।
র্যাব -১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, নুরুল আমিন দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি করে আসছিলেন। তার নেতৃত্বে বিশাল ভয়ংকর ডাকাত দল রয়েছে। তাকে ধরতে র্যাব অভিযানে গেলে ডাকাতদল র্যাবকে লক্ষ করে গুলি করে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিনের মরদেহ পাওয়া যায়।
এদিকে র্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও কিছু গুলি উদ্ধার করেছে।