সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অদ্ভুত আকৃতির শিশুর জন্ম, ঘটনা বাংলাদেশের

আকাশবার্তা ডেস্ক :

ঝিনাইদহের শৈলকূপায় অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শৈলকূপার খন্দকার ক্লিনিকে তার জন্ম হয়।

শিশুটির দাদা জানান, মেয়েটির মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় বড়। এছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক।

শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। পরিবারে এটা আমার ছেলের প্রথম কন্যা সন্তান।

নবজাতক শৈলকূপার শিতালী গ্রামের খাইরুল ইসলাম ও বিথী খাতুন দম্পতির সন্তান। শিশুটির মা বিথী খাতুন এখন সুস্থ আছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে শিশুটিকে দেখার জন্য ভিড় জমতে থাকে। শিশুটি এখন শিতালী গ্রামে বাবা-মায়ের কাছে রয়েছে।

শৈলকূপা গ্রামের শেফালী খাতুন বলেন, এমন শিশু আমি আগে কখনো দেখিনি। কী কারণে এমন শিশুর জন্ম হলো আল্লাহই ভালো জানেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31