বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

না ফেরার দেশে প্রধান শিক্ষক আল কামাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :

আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল কামাল মাহামুদ হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি —রাজিউন)। তিনি ১৭দিন যাবত ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শেরে বাংলা নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুর পর ঢাকা থেকে দুপুরে ১টায় মরহুমের মরদেহ আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছায়। সেখানে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

২য় জানাজা শেষে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়ায় পারিবারিক গোরস্তানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়।

শিক্ষক আল কামাল মাহামুদ আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২২ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে যান।

জনপ্রিয় এ শিক্ষকের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সফিউল্যা খাঁন, বাংলাদেশ শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্যা, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন উদ্দিন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজলসহ সর্বস্তরের মানুষ।

এদিকে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০