শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চীন ছাড়তে চান না ‘মিস্টার বিন’র মতো দেখতে সেই অভিনেতা

বিনোদন ডেস্ক :

‘মিস্টার বিন’র জনপ্রিয় অভিনেতা রোয়ান সেবাস্তিয়ান অ্যাটকিনসন খ্যাতি পেয়েছেন বিশ্বজুড়ে। আর তাকে অনুকরণ করে খ্যতি পেয়েছেন কমেডিয়ান নিগেল ডিক্সন। কিন্তু মূল মিঃ বিন একজনই। তবে মিঃ বিনের মতো বিভিন্ন সময় খবরে আসেন নিগেল ডিক্সন।

তাকে নিয়ে নতুন খবর হলো করোনাভাইরাসে আক্রান্ত চীনের হুবেই শহর আটকে পড়েছেন তিনি। আগে থেকেই চীনে অবস্থান করছিলেন ডিক্সন। কিন্তু নিজের দেশের সুরক্ষার্থে এখনই বাড়ি ফিরতে চান না এই ব্রিটিশ নাগরিক। এজন্য হুবেই থেকেই সচেতনতামূলক কমেডি তৈরি করেছেন তিনি।

বিশয়টি জানায় আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল। ৫৩ বছর বয়সী নিগেল ডিক্সন জানান, করোনা ভাইরাসটি তিনি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে চান না। তাই চীনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি নিরাপদে ও সেখানে সুখী থাকার বিষয়ে জোর দিয়েছেন।

৫৩ বছর বয়সী নিগেল ডিক্সন সবসময় রোয়ান অ্যাটকিনসনকে আইকন মানেন। ৩০ বছর বয়স থেকেই তিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করে আসছেন। তিনবছর আগে চীনে কমেডি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় তিনি। ২ জানুয়ারি তিনি উহানে যান।

এখনও সেখানে আছেন।চীনে থেকে কমেডির মাধ্যমে তিনি মানুষদের সচেতন করার চেষ্টা করছেন ডিক্সন। কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে অন্যদের থেকে নিরাপদ থাকা এবং অন্যদেরও নিরাপদ রাখা যায়- সেসব বিষয় নিয়ে কমেডি করছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮